মোহাম্মদ শাহজাহান মিয়া
প্রধান শিক্ষকের বানী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শিক্ষা জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশী সু-শিক্ষিত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত সে জাতি ততো বেশী উন্নত। শিক্ষা প্রত্যেক মানুষের জন্য মৌলিক অধিকার। আর এ অধিকার অর্জনের মাধ্যমে অনেক দেশ উন্নতির চুড়ায় অবস্থায় করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা-মাকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হয়। পাশাপাশি আমাদের শিক্ষক গণ ও যথাসাধ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার প্রত্যেকটি সন্তানকে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য কারিকুলামকে ঢেলে সাজিয়েছেন এবং সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার, খেলাধুলা, সাংস্কুতিক চর্চার প্রতি জোরালো ভূমিকা রাখছে। যা নীলনগর উচ্চ বিদ্যালয়ে বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে সরকারের সকল পদক্ষেপ যথাযথ পালন করার ফলশ্রুতিতে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি সন্তোষজনক ফলাফল ও 2014ইং সালে নীলনগর উচ্চ বিদ্যালয় অত্র উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে। আমি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
মোহাম্মদ শাহজাহান মিয়া
সাম্প্রতিক তথ্য